নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

নবনির্বাচিত দুই এমপির শপথ দুপুরে

নিজস্ব প্রতিবেদক : April 12, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য (এমপি)।  

 

রবিবার (১২ এপ্রিল) শপথগ্রহণ করবেন। তারা হলেন বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল বিপুল।

 

শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ ভবনে আজ দুপুর ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম তাদের শপথবাক্য পাঠ করাবেন।

 

জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This