সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের বাস্তবধর্মী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং সামগ্রিক প্রশিক্ষণের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান।
এছাড়া তিনি বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন। তাদের পেশাগত দক্ষতা আরও উন্নত করা, সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা এবং দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেনাবাহিনী সূত্র জানায়, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর মাধ্যমে সেনাসদস্যদের যুদ্ধ সক্ষমতা, অপারেশনাল প্রস্তুতি এবং পেশাগত মান আরও উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।