যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : April 29, 2026

যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবহারের ক্ষেত্রে এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে দেশটির দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, শুধুমাত্র সন্তানের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা ভিসার শর্তাবলির সুস্পষ্ট লঙ্ঘন।

বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির ভ্রমণের মূল উদ্দেশ্য যদি হয় সেখানে সন্তান জন্ম দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দেওয়া, তবে সেটি অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তাদের পর্যালোচনায় যদি প্রমাণিত হয় যে কোনো আবেদনকারীর সফরের নেপথ্যে এমন উদ্দেশ্য কাজ করছে, তবে সেই আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে। মূলত ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই দূতাবাস এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Share This