ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী

ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : April 06, 2026

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানের মাধ্যমে নেবেন। 

 

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধি করার জন্য আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই সপ্তাহটি উদযাপন হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি আগামীকাল চাঁদপুরে অনুষ্ঠিত হবে।

 

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি এবং মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সচেতনতা বাড়াতে হবে এবং জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চালানো হবে।

 

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কোনো ইলিশ রফতানি করে না, যা পাঠানো হয় তা সৌজন্যমূলক। তবে পহেলা বৈশাখে ইলিশ পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

Share This