কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : February 17, 2026

আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অফিস করবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিন তিনি সব সচিবদের ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, কাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন প্রধানমন্ত্রীর জন্য তার কক্ষটি প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া নিচতলাসহ এ ভবনের বিভিন্ন তলার সৌন্দর্য বর্ধনের জন্য সন্ধ্যা পর্যন্ত পিকআপ এবং ভ্যান গাড়িতে করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। 

 

এ বিষয়ে এক মন্ত্রী জানিয়েছেন আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা মন্ত্রিপরিষদ প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। 

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন।

এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করবেন।

 

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়িয়েছেন। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান। 

 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন।

Share This