পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : February 08, 2026

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।  

 

এর আগে সকালে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও আলাদা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ব্রেন্ট ক্রিসটেনসন মন্ত্রণালয়ে পৌঁছান। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে আলাচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান মার্কিন রাষ্ট্রদূত।  

 

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে, প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয়, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের।

Share This