দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াত

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : January 29, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Share This