আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : February 04, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। 

রাজধানীর বনানী শেরাটন হোটেলে সন্ধা সাড়ে ৬টায় এই ইশতেহার ঘোষণা করা হবে। দলীয়ভাবে ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

জানা গেছে, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

জামায়াত জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যত্ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে, যেখানে জনতার ইশতেহার নামে অ্যাপভিত্তিক প্রচারণাও চালানো হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে ইশতেহারে।

Share This