ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন

আন্তজার্তিক ডেস্ক : April 10, 2026

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সস্ত্রীক এক হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। ওই হামলায় তার স্ত্রী নিহত হন এবং খারাজি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ৩৯ দিনের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবি, তাদের হামলায় ৫০ জনের বেশি ইরানি নেতা নিহত হয়েছেন।

Share This