পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা আট রাজনৈতিক দল।
গণভোটে যাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় সেজন্য বিভাগীয় শহরগুলোতে আট দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর রংপুর শহরে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে, শেষ হবে ৬ ডিসেম্বর চট্টগ্রামে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।