চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : September 09, 2026

চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ডিআরইউতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনায় এ কথা বলের তিন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, এরই মধ্যে তিনশো চিকিৎসককে ট্রেনিং দেয়া হয়েছে, আর সিভির সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

রোগী বৃদ্ধির শঙ্কা মাথায় রেখে স্যালাইন ও টেস্ট কিট পর্যাপ্ত মজুদ আছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এখন পর্যন্ত অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে, বেসরকারি হাসপাতাল মালিকদেরও বেড প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Share This