ঈদযাত্রার শেষ দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

ঈদযাত্রার শেষ দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক : March 20, 2026

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আজও ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে যেতে হাজারো যাত্রী স্টেশনে ভিড় করেন। শেষ মুহূর্তে বাড়ি ফেরার চাপ থাকলেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি হলেও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীরা সুশৃঙ্খলভাবে প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে নির্ধারিত ট্রেনে উঠছেন। অনেক ক্ষেত্রে বগির নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়েও যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব প্রস্তুতির কারণে অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে কর্মীরাও ছিল সক্রিয় অবস্থানে।

Share This