সিআইডি প্রধানের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিআইডি প্রধানের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : April 02, 2026

সিআইডি প্রধানের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সাথে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন Mrজনাব রাইলি পামর্ট্রি, সহকারী আইনগত সংযুক্তি এবং জনাব মোঃ আমিনুল ইসলাম,পুলিশ লিয়াজোন বিশেষজ্ঞ।

বৈঠকে ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম এবং অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ পরিবর্তিত ও জটিলতর অপরাধপ্রবণতা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সিআইডির প্রতিষ্ঠান হিসেবে তদন্ত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্ভাব্য সক্ষমতা উন্নয়নমূলক (capacity development) উদ্যোগ গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This