বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান চলছে 

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান চলছে 

নিজস্ব প্রতিবেদক : February 06, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। 

 

ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটিই তার রাজনৈতিক জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনি ইশতেহার ঘোষণা। এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্বে ছিলেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ওই সময় প্রতিটি নির্বাচনে ইশতেহার তিনিই ঘোষণা করেন।

 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। ওই নির্বাচনে ১৮ ডিসেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির পক্ষে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি।

Share This