কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: জামায়াত আমির

কোনো অপশক্তির কাছে মাথা নত করব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : February 15, 2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন। পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন, জামায়াতের আমির নেতাকর্মীদের কাছে তা জানতে চান।

শফিকুর রহমান অভিযোগ করে লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।’

ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যয় জানিয়ে জামায়াত আমির লিখেছেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।’

Share This