সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে এ সাক্ষাতে অংশ নেয়।
সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।