পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তাবিথ আউয়ালের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : February 27, 2026

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল বৃহস্প‌তিবার (২৬ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মের সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি শক্তিশালী করতে খেলাধুলার ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী খেলাধুলাকে জাতীয় ঐক্য, সম্ভাবনা ও বৈশ্বিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

উভয়পক্ষ ভবিষ্যতে সহযোগিতা ও সম্ভাবনাময় উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Share This