প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন।
এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভায় অংশগ্রহণ ও দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।