এক সপ্তাহে রেমিট্যান্স এলো ১.০৬ বিলিয়ন ডলার

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ১.০৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : March 08, 2026

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১.০৬ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ডলার। 

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, চলতি মার্চের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

 

Share This