পদ্মা-যমুনা সেতুতে ১০ দিনে টোল আয় প্রায় ৬৪ কোটি

পদ্মা-যমুনা সেতুতে ১০ দিনে টোল আয় প্রায় ৬৪ কোটি

নিজস্ব প্রতিবেদক : June 01, 2026

পবিত্র ঈদুল আজহার আগে-পরে মাত্র ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে প্রায় ৬৪ কোটি (৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০) টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক)।

রবিবার (৩১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। 

গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে মোট ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।

এ বিষয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়ও ঈদযাত্রার পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার কারণে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

Share This