২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম: ডিজি এনআইডি

২৫ জানুয়ারি থেকে চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম: ডিজি এনআইডি

নিজস্ব প্রতিবেদক : January 22, 2026

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন,‌ ‘আগামী রোববার (২৫ জানুয়ারি) থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সকল তথ্য সংশোধন কার্যক্রম চালু করা হবে।’

 

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে ভোটার তালিকা প্রস্তুতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি সংশোধন সেবা চালু রেখে আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু রাখা হয়।

Share This