দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে ইরান: মামুনুল হক

দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে ইরান: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক : March 05, 2026

চলমান পরিস্থিতি থেকে ইরান দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। দেশটির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন তিনি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর গুলশানে ইরান দূতাবাসে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ এবং সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর শেষে মামুনুল হক এসব বলেন।

শোক প্রকাশ অনুষ্ঠানে মামুনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি। 

এ সময় মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সংহতি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে ইরান বিদ্যমান পরিস্থিতি সফলভাবে অতিক্রম করবে এবং দেশটির সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা সচল থাকবে।

শোক প্রকাশকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও ছিলেন সংগঠনের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান। ইরান দূতাবাসের পক্ষে ছিলেন কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি।

Share This