গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক : February 12, 2026

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আজকের ভোটগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি জানান, নির্বাচন শুরুর প্রায় আধা ঘণ্টা আগে ইইউ পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত হয়। তাদের সামনে রিটার্নিং কর্মকর্তা ব্যালট বাক্স উল্টে-পাল্টে দেখিয়ে প্রস্তুত করেন। পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন তারা।

 

ইভার্স ইজাবস বলেন, “এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখেছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজধানীর মতো সারা দেশেও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বাকি সময়জুড়ে পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

 

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

Share This