ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে আইজিপি

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে আইজিপি

নিজস্ব প্রতিবেদক : November 01, 2026

ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

 

রবিবার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

 

আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ সম্মেলন। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।

এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।

 

সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি, সম্ভাব্য হুমকি এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

 

সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।

Share This