সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনের ৪ সহযোগী গ্রেফতার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনের ৪ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : April 13, 2026

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের চার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার(এডিসি) মো. আক্কাস আলী।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ ফালান মিয়া (৪২), মোঃ রুবেল (৪২), মো:সুমন (৩৬) ও মো: লিটন মিয়া (৩৮)।

এডিসি আক্কাস আলী জানান, শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নাম্বার আসামি করে ও অজ্ঞাত ৭-৮ আট জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে ওই প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ইনচার্জ। এই ঘটনায় মঈন উদ্দিন মঈনের চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-২ ও র‍্যাব-৪। পরে ওই চার আসামিকে থানায় হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় মূল আসামি মঈন উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে, শনিবার (১১ এপ্রিল) সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

Share This