প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দফতর বণ্টন, কে কোন দায়িত্বে

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দফতর বণ্টন, কে কোন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক : February 24, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার দফতর বণ্টন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। সংবিধান ও রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই দায়িত্ব বণ্টন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ১০ জন উপদেষ্টার মধ্যে ৫ জন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। 

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে রয়েছেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। অপরদিকে মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। 

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন— হুমায়ুন কবির, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডা. জাহেদ উর রহমান, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, ড. মাহ্দী আমিন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রেহান আসিফ আসাদ দায়িত্ব পেয়েছেন ডাক  টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর এই ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই দিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সঙ্গে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। 

Share This