ফেনীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৫ মে) মাদক বিরোধী নিয়মিত অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাঁছগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে নোয়াখালী মুখী একটি সিএনজি অটোরিকশা যোগে মাদক কারবারিরা মাদক প্রাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী কাজী বাড়ীর উত্তর পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে সিএনজি অটোরিকশা সহ তিনজনকে আটক করে। আটককৃতদের সাথে থাকা ৩ টি পৃথক ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,সিএনজি চালক ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের রুহুল আমিনের ছেলে মো: সাইফুল ইসলাম (৩৬) গাড়ীতে থাকা ভোলা জেলার চরফ্যাশান উপজেলার ইসলাম বারীর ছেলে আবু ছায়েদ (৩০) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মো: সেলিমের ছেলে মো: আকবর প্রকাশ হ্রদয় (২০) কে আটক করে।
এ ঘটনায় মাদক বহনে ব্যবহারিত সিএনজি অটোরিকশাটি (ফেনীঃ থ- ১১-৭০৭৩) জব্দ করে পুলিশ ।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, আটককৃতরা ছাগলনাইয়া থেকে গাঁজা গুলো নোয়াখালীর উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো তারা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।