‎ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

‎ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

নিজস্ব প্রতিবেদক : April 09, 2026

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।‎

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।‎‎

 

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার(এসি) মো. নুরুল মোত্তাকিনকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ডিএমপিতেই সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।‎‎অন্যদিকে, মো. তারেকুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখা থেকে বদলি করে লালবাগ বিভাগের পেট্রোল শাখায় সহকারী পুলিশ কমিশনার(এসি) হিসেবে পদায়ন করা হয়েছে।‎‎অনতিবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

Share This