বিএনসিসি কুচকাওয়াজ পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

বিএনসিসি কুচকাওয়াজ পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক : December 29, 2025

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের জমকালো সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সাভারের আশুলিয়ার বাইপাইলে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুচকাওয়াজ পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান ক্যাডেটদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং দেশের যেকোনো সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ও সাহসী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারও এই ক্যাম্পিংয়ের মাধ্যমে ক্যাডেটদের শৃঙ্খলা ও দেশপ্রেমের পাঠ দেওয়া হয়।

Share This