শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পকেট বুক কর্মশালা

শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পকেট বুক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি : September 09, 2026

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য দুর্যোগ বিষয়ক পকেট বুক প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ বাস্তবায়িত ‘Green Voices’ উদ্যোগের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর দুর্যোগ বিষয়ক স্থায়ী আদর্শভিত্তিক নীতির আলোকে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি আনিসুর রহমান সুমন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুধীজন।

কর্মশালায় বক্তারা দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি কমানো এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

বক্তারা বলেন, উপকূলীয় উপজেলা শ্যামনগর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের যথাযথ জ্ঞান ও প্রস্তুতি থাকা জরুরি। এ ধরনের পকেট বুক দুর্যোগের সময়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পেতে সহায়ক ভূমিকা রাখবে।

Share This